শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমটা ‍দুর্দান্ত কেটেছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক আশরাফ হাকিমির। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল আর মরক্কোকে ‍তুলেছেন ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে। টানা ১৮ ম্যাচ জিতে সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পথে গত বিশ্বকাপের বিস্ময়জাগানিয়া দলটি। ব্যক্তিগত পারফরম্যান্সে হাকিমিও ৫২ বছরে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন।

এমন কীর্তি গড়ার পথে ভোটে মিশরীয় তারকা মোহামেদ সালাহ ও দারুণ ফর্মে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনকে হারিয়েছেন পিএসজির এই রাইটব্যাক। বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা হাকিমি ফরাসি ক্লাবটির হয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, কোপা ফ্রান্স ও উয়েফা সুপার কাপে জিতেছেন। যা ১৯৯৮ সালের (মিডফিল্ডার মুস্তাফা হাদজি) পর প্রথম কোনো মরক্কান হিসেবে তাকে বর্ষসেরার পুরস্কার জেতাতে ভূমিকা রেখেছে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে ওয়াকারে ভর নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আশরাফ হাকিমি।

এছাড়া, ১৯৭৩ সালে সর্বশেষ কোনো ডিফেন্ডার হিসেবে জাইরে (বর্তমানে ডিআর কঙ্গো) সেন্টারব্যাক বোয়াঙ্গা শিমেন হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। 

প্রথমবার মহাদেশের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে হাকিমি বলেন, এমন মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা অবশ্যই আমার জন্য খুবই গর্বের মুহূর্ত। এটি কেবলই আমার নয়, বরং আফ্রিকা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা প্রতিটি শক্তিশালী পুরুষ-নারী সবার জন্য। আমি শিশু থাকাকাল থেকে যারা আমার ওপর আস্থা রেখেছিলেন তাদের জন্য তো অবশ্যই, যারা ভেবেছিলেন আমি একদিন পেশাদার ফুটবলার হয়ে উঠব। আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।

আফ্রিকান ফুটবলের এই বাৎসরিক অনুষ্ঠানে মরক্কো আরও দুটি পুরস্কার জিতেছে। হাকিমির সতীর্থ ও সৌদি ক্লাব আল হিলালে খেলা ইয়াসিন বুনো বর্ষসেরা গোলরক্ষক এবং নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মরক্কোর গিজলেন চিবাক।

টানা তৃতীয়বারের মতো আফ্রিকার নারী ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন নাইজেরিয়ার চিয়ামাকা নাদোজি। যিনি সম্প্রতি ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে ওমেন্স সুপার ক্লাবে উঠেছেন। আফ্রিকার বর্ষসেরা কোচের পুরস্কার উঠেছে প্রথমবার ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে ওঠা কেপ ভার্দের কোচ বুবিস্তার হাতে।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit