শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তুলাইব হাসান (৪) পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তুলাইব হাসান জাহাঙ্গীরপুর গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

নিহত শিশুর পিতা আবু তালেব জানান, দুপুরে খাবার খেয়ে আমি কাজে চলে যায়। পরে খবর পাই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্রতিবেশীদের সাথে নিয়ে পাড়া-গায়ে খোঁজ করি। তাকে কোথায় না পেয়ে বাড়ীর পাশের পুকুরে পড়তে পারে ধারণা করে জাল ফেলি। পুকুর থেকে ছেলের নিথর দেহ পাই।

স্থানীয়দের সহযোগীতায় তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit