শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

চৌগাছা বাজারে ফের ছয় দোকানের শার্টার ভেঙ্গে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৯০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা বাজারে ফের ছয় দোকানের শার্টার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে চোরেরা পৌর শহরের কাপুড়িয়া পট্টির লিটন সুপার মার্কেট ও মহেশপুর বাস স্ট্যান্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটায়।

শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ীতে চলে যায়। পরে সকালেই চোরেরা শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় হানা দেয়। এ সময় তারা কাপুড়িয়া পট্রির সজিব হোসেনের পপি পলি বস্ত্র বিতান দোকানে সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

মুজিবুর রহমানের নাহিদ কোল্ড স্টোর এন্ড গার্মেন্টসের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। কামরুজ্জামান রিপনের বধুয়া গার্মেন্টসের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। শামীম রেজার শামীম কালেকশন দোকানে সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থাকা অনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পরে চোরেরা চৌগাছা-মহেশপুর সড়কের মহেশপুর বাস স্ট্যান্ড এর পাশে ওসেত রায়ের হাজরা খানা স্টোর মুদি দোকানের ভেন্টিলেটর কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা খুচরা ১০ হাজার টাকা ও আমল কুমারের আমল স্টোর মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৫০০ টাকা ও কিছু দামী মালামাল চুরি করে নিয়ে যায়। হাজরাখানা স্টোর মুদি দোকানের মালিক ওসেত রায় বলেন, সারাদিন বেঁচা-বিক্রি করে রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যায়। সকালে খবর পাই দোকানে চুরি হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের শফি উদ্দীন মল্লিক মার্কেটে হানাদেয় চোরেরা। চোরেরা এ মার্কেটের ৩টি দোকানের শার্টার ভেঙ্গে নগদ ২ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা এ মার্কেটের চৌগাছা ডিজিটাল ষ্টিডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টসের শার্টার ভেঙ্গে চুরি করে। ১ অক্টোবর ভোর রাতে চোরেরা পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মজিদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ীতে চলে যায়। পরে সকালেই চোরেরা শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় হানা দেয়। সকল ব্যবসায়ীকে আরো সাবধান করা হয়েছে। নাইর্টগার্ডদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি চোর ধরার জন্য পুলিশ অভিযান চলছে।

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit