বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রুডো–কেটি পেরি’র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। তিনি বলেন, অযাচিত মন্তব্যের চেয়ে তিনি গান শুনতে বেশি স্বস্তি বোধ করেন। ১৮ বছরের দাম্পত্য ভাঙা এবং প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক নিয়ে এভাবেই নিজের আবেগ প্রকাশ করেন সোফি।

চলতি সপ্তাহের শুরুতে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি ছিলেন সোফি। সেখানেই প্রথমবারের মতো সাবেক স্বামীর প্রেমজীবন নিয়ে কথা বলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফিকে প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন জানতে চান, এত কিছু ঘটার পরও কীভাবে তিনি এত শান্ত থাকেন। উত্তরে সোফি বলেন, মানুষ হিসেবে সবকিছুরই প্রভাব পড়ে—এটাই স্বাভাবিক। তাই বেশি কিছু বলার চেয়ে গান শুনে নিজের মনকে সামলে নিতে ভালো লাগে তাঁর।

সোফি বলেন, তাঁর চারপাশে অনেক মানুষ আছেন, যাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আক্রমণ করতে পারেন। তাই তিনি সচেতন থাকেন। কীভাবে চলবেন, কী হবেন—এটা তাঁর নিজের সিদ্ধান্ত। তবে অনুভূতিহীন হওয়ার প্রশ্নই নেই।

গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা, হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির একটি ছবি একজন পথচারী তুলেছিলেন। তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে, যখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরাধরি অবস্থায় দেখা যায়।

সোফি ও ট্রুডোর ডিভোর্স হয় ২০২৩ সালের আগস্টে। আর ২০০৫ সালে তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৫,/সকাল ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit