রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শেখ হাসিনা ও আসাদুজ্জামাল কামালের মৃত্যুদন্ডের রায়ে সন্তÍষ্টি বেনাপোল-ঝিকরগাছার ২ জুলাই শহীদ পরিবার

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : চব্বিসের জুলাই গন- অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষতাচুত্য স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বৈরাচারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামাল কামালের মৃত্যুদন্ডের আদেশে শুকরিয়া জ্ঞাপন করেছে বেনাপোলের শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার ও ঝিকরগাছা উপজেলার শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবেরীর পিতা মোঃ নওশের আলী।

তবে দুঃখ প্রকাশ করেছেন সে সময়ের পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের মাত্র ৫ বছরের কারাদন্ডে। কারন চব্বিসের জুলাই গন- অভ্যুত্থানের সময় সংঘটিত সংঘষে পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন ও জড়িত। তার মদদে ও নির্দেশে পুলিশ বাহীনি নির্বিচারে গুলি করে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপরে। যে কারনে দেড় হাজার আন্দোলনকারী শহীদ হয়েছে। পঙ্গুত্ব বরন ও আহত হয়েছে কয়েক হাজার ছাত্র জনতা এ ব্যাপারে জানতে চাইলে শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবেরীর পিতা মোঃ নওশের আলী দৈনিক দিনকাল কে জানান, আলহামদুলিল্লা এ রায়ে তিনি সন্তোষ্ঠ হয়েছেন। তবে বাকী আসামীদেরকেও যেন এমন বিচার হয় এই প্রত্যাশা করেন।

শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবেরী ঢাকা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেন। সে ১৯ জুলাই ২০২৪ শুক্রুবার ঢাকা বনশ্রীতে মিছিলে গুলিবিদ্ধ হন। এবং ২৬ জুলাই শহীদ হন। শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবেরী ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের বিএনপি নেতা মোঃ নওশের আলী’র এক মাত্র ছেলে সন্তান ছিলেন। তিনি অবিলম্বে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষতাচুত্য স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বৈরাচারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামাল কামালের মৃত্যুদন্ডের আদেশে কার্যকরের জন্য সরকারের প্রতি আহবান জানান অপরদিকে আর এক শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার চব্বিসের জুলাই গন- অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষতাচুত্য স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বৈরাচারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামাল কামালের মৃত্যুদন্ডের আদেশে শুকরিয়া জ্ঞাপন করেছে।

তবে তিনি এ মামলার আর এক আসামী সে সময়ের পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের মাত্র ৫ বছরের কারাদন্ডে সন্তুষ্ঠ নন। তারও ফাঁসি হওয়া উচিত ছিল বলে জানান তিনি। তিনি বলেন আসামীদের ভারত থেকে ধরে এনে ফাঁসির রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন আরও যারা আসামী আছে তাদেরকেও যেন এমন বিচার হয় ও তা দ্রুত কার্যকর হয় সে দাবি করেন।

তিনি সে সময়ের পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের যাবত জীবন কারাদন্ডের দাবি করেন। শহীদ পিতা আব্দুল জবাবার জানান তার ছেলে আব্দুল্লাহ ৫ আগষ্ট বেলা ২ টার সময় ঢাকা বংশাল তাঁতিবাজারের মাঝখান এলাকায় মিছিলে পুলিশের গুলিতে মাথায় আঘাত প্রাপ্ত হন। এবং ১৪ নভেম্বও ২০২৪ ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। শহীদ আব্দুল্লাহ ঢাকার সরওয়ারদী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অনার্সের ছাত্র ছিলেন। শহীদ আব্দুল্লাহ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit