রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফিফার ছাড়পত্র মেলেনি, দর্শক হয়েই থাকবেন প্রবাসী রায়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ক্রীড়া ডেক্স : ঢাকায় এসেও শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে নামা হচ্ছে না রায়ান উইলিয়ামসের। অস্ট্রেলিয়া প্রবাসী এই ফরোয়ার্ডকে ঘিরে ভারতের কোচ খালিদ জামিল যে ছক কষেছিলেন, তা ভেস্তে গেল ফিফার লাল ফিতায়। ফিফার চূড়ান্ত অনুমোদন না মেলায় আজ রাত আটটায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচ কমিশনারের কাছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত ফিফার সবুজ সংকেতের অপেক্ষায় ছিল। এমনকি বিকেলে অনুষ্ঠিত ম্যানেজার্স মিটিংয়েও তারা স্কোয়াড জমা দিতে সময় চেয়েছিল। কিন্তু ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র মিললেও ফিফার সদর দপ্তর থেকে কাঙ্ক্ষিত অনুমোদন আর আসেনি।

এছাড়া তার যমজ ভাই অ্যারিনও ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে আই-লিগে নেরোকার হয়ে ভারতের মাঠে খেলেছেন। উইলিয়ামস তার ক্লাব ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায়। ২০১৬ সালে বার্নসলের হয়ে তিনি ইংলিশ ফুটবল লিগ ট্রফিও জিতেছিলেন। ২০২৩ সালে তিনি বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। সেখানে এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫টি গোল।

এদিকে কোচ হাভিয়ের কাবরেরার দেওয়া ২৩ জনের তালিকায় জায়গা হয়নি স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন, মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং ডিফেন্ডার রহমত মিয়ার। হংকং ম্যাচের স্কোয়াডে না থাকা কাজেম শাহ ফিরেছেন ভারতের বিপক্ষে ম্যাচে। চোটাক্রান্ত রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের বদলি হিসেবে ক্যাম্পে ডাক পাওয়া কিউবা মিচেল চূড়ান্ত দলে জায়গা করে নিলেও বাদ পড়েছেন মোরশেদ। এছাড়া দলের অন্যতম ভরসা শেখ মোরসালিনের হালকা চোট থাকলেও তাকে রেখেই ভারতের বিপক্ষে পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ কোচ।

 

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit