বিনোদন ডেস্ক : পরীমনির সঙ্গে তুলনা করায় খেপে গেলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডির ৩২ নম্বরে ফের আনা হয় দুটি বুলডোজার।রাফিয়া কাল সেখানে গিয়েছিলেন। পুলিশ ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এক সময়ে রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পাশ থেকে কেউ একজন বলেন, পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে?


























