বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচার হয়েছে: সারজিস আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনার বিচারের মাধ্যমে ‍জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে ন্যায়বিচার হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে মানুষ মনে শান্তি নিয়ে নির্বাচনে যেতে পারবে। তিনি আরও বলেন, যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানাই।

রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেন, ‘ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে, ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit