শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি।

রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে তার।

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit