শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

শুটিংয়ে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী তিয়াসা লেপচা বর্তমানে তার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। এই মুহূর্তে তিনি হাঁটুতে গুরুতর চোট নিয়ে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, স্টার জলসার মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-এ অভিনেতা রাহুল মজুমদারের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। সম্প্রতি একটি দৃশ্য শুট করার সময় এই বিপত্তি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, দৃশ্যে একটি ভারি ফুলদানি ছোড়ার প্রয়োজন ছিল। ফুলদানিটি তুলতে গিয়েই সেটি হাত ফসকে সোজা অভিনেত্রীর হাঁটুতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিক দুর্ঘটনার পর সেটে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চোটের গভীরতার কারণে ‘অনুরাগের ছোঁয়া’র এই জনপ্রিয় নায়িকাকে ইঞ্জেকশনও দিতে হয়েছে। সামান্যর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিয়াসা, তবে চিকিৎসকরা তাকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। 

এই অভিনেত্রীর দুর্ঘটনা এবং শারীরিক অবস্থার খবর পেয়ে চিন্তিত তার ভক্ত ও অনুরাগীরা। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের চর্চার মধ্যেই এই ঘটনা ঘটল। 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit