শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসাকে সহজ করতে সবকিছুই করবে বিএনপি। আমরা কোনো মেগা প্রজেক্টের দিকে যাব না, তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দেব। মেগা প্রজেক্ট থেকে সরে এসে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বিভাগের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে যে মডেল ফলো করেছি এখান থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে যাতে এর সুফল প্রত্যেকটা নাগরিক পেতে পারে। কোনো গোষ্ঠী বিশেষের কাছে যাতে আমাদের অর্থনীতি জিম্মি না থাকে। আমির খসরু বলেন, সবকিছু সরকারকে করতে হবে এমন নয়, এজন্য প্রাইভেট সেক্টরের পরিধি বাড়াতে হবে। প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। 

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএনপি নেতা জহিরুল হক শাহজাদা মিয়া, জাহাঙ্গীর মিয়া, চৌধুরী ফারিয়ান ইউসুফ, চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি একে কিবরিয়া স্বপন, শাহীন শাহাবুদ্দিন, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা, রাজবাড়ীর ইমারুল করিম ও ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit