মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না: ফজলুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না। দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীরে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী। 

ফজলুর রহমান বলেন, ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মত, কিন্ত আমার চেয়ে ১০ বছরের ছোট, আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। এরপর এখন হইছেন একদম আমিরে জামায়াত। ধর্মের একদম খাদেমদার হইছেন আসমান থেকে, বসেন আমার সঙ্গে। 
জামায়াত আমিরের উদ্দেশে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিছে। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পাইছি। 

বিএনপির এই নেতা বলেন, মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে। আপনি তো মারফত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না। শরীয়ত নিশ্চিত কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্ত আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বোরাকে গেছিল। আপনাকে বিশ্বাস করতে হবে নবী হল খাতিমুন্নবী, দুনিয়ার সর্বশেষ নবী, পৃথিবীতে নূরের নবী।

এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, যদি বলেন নবী আমাদের মতই মানুষ তাহলে হবে না। নবীর ওপর কোরআন নাজিল হইছে। জামায়াতের ইসলাম হইলো সূরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হইলো হযরত মুহাম্মদ (সা.)। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit