সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন। জাতীয় পার্টি যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য নানা বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার।

শনিবার (১৫ নভেম্বর) বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।

জি এম কাদের উল্লেখ করেন, নির্বাচনি কাজের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।

বিবৃতি দাবি করা হয়, একইভাবে গত ৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণঅধিকার পরিষদ বাধা দেয়। পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ১১ অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উসকানিতে পণ্ড করে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit