শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছেন ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হিসেবে ভূমিধস জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী।

আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাত্র ২৫ বছর বয়সী মৈথিলীর বড় অংকের সম্পত্তি রয়েছে। নির্বাচনি হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে, অলংকারের মূল্য প্রায় ৫০ লাখ, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে। সূত্র: নিউজ এইটিন

 

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit