শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরো-সিয়েস্ক বন্দর থেকে তেল রফতানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের ২ শতাংশ আসে এই বন্দর থেকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল রফতানিকারক অবকাঠামোর ওপর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে আগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। 

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী ‘রাশিয়ান সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসেবে’ নভোরো-সিয়েস্কে আক্রমণে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের স্ট্রাইক ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেন আরও জানিয়েছে যে, তারা শুক্রবার রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগার এবং নিকটবর্তী এঙ্গেলস-এ একটি জ্বালানি সংরক্ষণাগারে পৃথকভাবে হামলা চালিয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলায় নভোরো-সিয়েস্কে একটি ডক করা জাহাজ, অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি তেল ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজের তিনজন ক্রু সদস্য আহত হয়েছেন।

এদিকে ‍শুক্রবার রাশিয়াও ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে রাজধানী কিয়েভের অনেক জেলায় আগুন লেগেছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স, দ্য মস্কো টাইমস

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit