বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা আমেরিকানদের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আপনারা শুধু শুধু আমাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করবেন না। মিথ্যার বেসাতি করে আমাকে অযথা উস্কে দেবেন না। কারণ আপনারা নারী প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত নন, সেই মানসিকতা এখনো গড়ে উঠেনি। তাই অযথা আমার সময় নষ্ট করবেন না।’

গত ৫ নভেম্বর নিউইয়র্কে ‘ব্রুকলীন একাডেমি অব মিউজিক’র মিলনায়তনে অভিনেত্রী ট্র্যাস ইলিস রোসের সঞ্চালনায় মিশেলের নয়া গ্রন্থ ‘দ্য লুক’র ওপর মুক্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ গ্রন্থটি ফ্যাশন ও সৌন্দর্য চর্চা নিয়ে রচিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হিলারী ক্লিনটন এবং গত বছরের নির্বাচনে কমলা হ্যারিস পরাজিত হবার পরিপ্রেক্ষিতে মিশেল ওবামার এমন মনোভাব তৈরী হয়েছে। এছাড়ও অনেকে মাঝেমধ্যেই মিশেলকে সামনের ২০২৮ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার আহবান জানাচ্ছেন। যদিও মিশেল বরাবরই তা নাকচ করেছেন। অধিকন্তু ইতিমধ্যেই কমলা হ্যারিস পুনরায় প্রার্থী হবার আভাস দিয়েছেন।

মিশেল ওবামা বলেন, ‘এখনও এটা দু:খজনক হলেও সত্য যে, অনেক পুরুষ নারী প্রেসিডেন্টে আগ্রহী নন। নারীর নেতৃত্ব মানতে চান না। এবং তা আমরা অবাক বিস্ময়ে অবলোকন করেছি।’

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit