বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে চৌগাছা বেলা প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জনকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মাদ এনায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলা উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সাজেন্ট (অবঃ) মোস্তাফিজুর রহমান, চৌগাছা সরকারী কলেজ সহকারী অধ্যপক কামারুজ্জামান।

উপজেলা জনকল্যাণ সংস্থার সদস্য তরিকুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি এমদাদুল হক (ঠান্ডু), জন কল্যাণ সংস্থার সেক্রেটারী সুমন ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা আনিছুর রহমান, উপদেষ্টা মাও.ফখরুল ইসলাম, মাও, সামাদুল ইসলাম, জাহিদুল হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit