বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনী সুধী সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পাশে ক্যাডেট মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা শিক্ষাবিদ মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইউব হোসেন।

প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত) ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ এটিআই প্রোগ্রাম আইসিটি মন্ত্রণালয় হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, বক্তৃতা করেন উপজেলার হাকিমপুর ইউপি সাবেক চেয়ারমান মাওলানা হাফেজ আমিন উদ্দিন খান, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.আলাউদ্দিন, অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক রেজাউল করিম, সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত, হাবিবুর রহমান, মুক্তার হুসাইন, সুজন হোসেন মৃধা, আব্দুর রশিদ রাজু ও মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে বিভিন্ন শিল্পগোষ্ঠী নাটিকা ও ইসলামী গান পরিবেশন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit