শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ক্রীড়া ডেক্স : ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা এখন তার দখলে। আজ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেছে তার।কাতারের দোহাতে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে ফেলেছে ৫৪ বল হাতে রেখে। প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহান ঝড়ের। দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা। এরপর থেকে পাওয়ারপ্লের প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি। শুরুর ৬ ওভার শেষেই বাংলাদেশের রান ছিল ১০৭। সবচেয়ে ‘খারাপ’ ওভার থেকেও রান এসেছে ১৩। গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন ৩২ বলে সেঞ্চুরি।

এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন। ৩১ বলে রান ছিল তার ৯৬, তবে পরের ৪ রান নিতে তিনি খেলেন আরও ৪ বল।তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান। যে কোনো ধরনের ক্রিকেটে এটিই এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের, ২০২০ সালে তিনি ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা গড়েছিলেন।

 

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit