মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : পোস্টে বিকল্প বাড়াতে দমিনিক লিভাকোভিচকে দলে যোগ করেছে বার্সেলোনা। ক্রোয়েশিয়ার এই গোলকিপারের সঙ্গে চার বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি। ফেনেরবাচ থেকে ৩১ বছর বয়সী লিভাকোভিচকে দলে টানার কথা বৃহস্পতিবার জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

চুক্তির আর্থিক দিক খোলাসা করেনি কোনো ক্লাব। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে ২০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। এর সঙ্গে আরও ৫ লাখ ইউরো যোগ হতে পারে। চলতি মাসের শুরুতে ধারে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। স্প্যানিশ ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক হোয়ান গার্সিয়ার সঙ্গে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন লিভাকোভিচ। অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনিও আছেন দলটিতে।
ফেনেরবাচেতে দুই মৌসুম কাটিয়ে বার্সেলোনায় যোগ দিলেন লিভাকোভিচ। তুরস্কের ক্লাবটির হয়ে ৭৪ ম্যাচ খেলে ২৪টিতে কোনো গোল হজম করেননি তিনি। ২০২৩ সালে তুরস্কে পাড়ি জমানোর আগে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে সফল সময় কাটান এই ফুটবলার। ক্লাবটির হয়ে একাধিক ঘরোয়া শিরোপা জেতেন তিনি।
২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের নিয়মিত সদস্য লিভাকোভিচ। দেশটির হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন তিনি।
চলতি দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়া টানা ষষ্ঠ খেলোয়াড় লিভাকোভিচ। এর আগে অ্যান্থনি গর্ডন, কারিম আডেইয়েমি, জেসি বিসিয়ু, রদ্রি ও জুয়াও কান্সেলোকে দলে ভেড়ায় তারা।

গত সপ্তাহান্তে এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা। টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা দলটি বৃহস্পতিবার ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit