রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ল্যাটিন আমেরিকার সঙ্গে ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের পর ল্যাটিন আমেরিকার চারটি দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। 

যুক্তরাষ্ট্র যে দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে, সে দেশগুলো হল-আর্জেন্টিনা, গুয়াতেমালা, ইকুয়েডর ও এল সালভাদর।

হোয়াইট হাউস জানায়, এ সব চুক্তির ফলে মার্কিন বাজারে কলা ও কফির মত কিছু পণ্যের দাম কমতে পারে। জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যে ভোক্তাদের জন্য এটি স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই চার দেশ যুক্তরাষ্ট্রের নিকট প্রতিবেশী। তারা নিজেদের বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে। বিনিময়ে ওয়াশিংটনও কিছু পণ্যে শুল্ক ছাড় দেবে।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি যে এ সব চুক্তি বাণিজ্যে ভারসাম্য আনবে, পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে ঘাটতি কমাতে সাহায্য করবে। এক্ষেত্রে কফি, কোকো ও কলার মতো পণ্যের দাম কমার ইতিবাচক প্রভাবও দেখা যেতে পারে।’

চুক্তিগুলোকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে দেওয়া পুরস্কার হিসেবেও দেখা হচ্ছে।

তালিকায় রয়েছে গরুর মাংস উৎপাদনকারী আর্জেন্টিনা। দেশটির লিবারটেরিয়ান প্রেসিডেন্ট জাভিয়ার মিলে গত মাসে হোয়াইট হাউস সফর করেন। এছাড়া রয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে, যিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কুল স্বৈরশাসক’ বলে আখ্যা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রেন্ডস’ লিখে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিও শেয়ার করেন। 

অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ বছরের শুরুতে চুক্তি করেছে গুয়াতেমালার প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো। নতুন বাণিজ্য চুক্তিকে ‘ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘মাসব্যাপী কঠোর পরিশ্রম ও সরাসরি আলোচনার পর আমরা শুল্ক কমানো ও বাতিলের চুক্তি করা বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি।’

সূত্র : রয়টার্স।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit