রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিহার জয়ের পর পশ্চিমবঙ্গ দখলের ঘোষণা বিজেপির, তৃণমূলের কটাক্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর বিশাল জয়ের পর এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছে বিজেপি। ফল প্রায় চূড়ান্ত হওয়ার পরই বিজেপি রাজ্য ইউনিট তাদের এক্স  হ্যান্ডেলে লিখেছে ‌‘নেক্সট ওয়েস্ট বেঙ্গল’। তারা কার্যত তৃণমূলকে একরকম হুঙ্কার দিয়ে রেখেছে। আর বিজেপির এই আত্মবিশ্বাসী পোস্টের জবাবে পাল্টা মিম দিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট অভাবনীয় ফলাফল করেছে। এর মধ্যে বিজেপি একাই জয় পেয়েছে ৯৩টির মতো আসন। এই বিপুল জয়ে উৎসাহিত হয়েই বিজেপি নেতৃত্ব এখন পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছেন, যেখানে আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা।

বিহারের এই জয়ের ধারা আগামী বছর পশ্চিমবঙ্গেও বজায় থাকবে, এমনটাই আত্মবিশ্বাসী বিজেপি। রাজ্য বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে মাত্র তিন শব্দের একটি বার্তা পোস্ট করে  নেক্স ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংসহ একাধিক বয়স্ক বিজেপি নেতাও ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমবঙ্গেও বিজেপির জয়যাত্রা অব্যাহত থাকবে।

বিজেপির এই পোস্টের জবাবে তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় মিম ভিডিও শেয়ার করে। ভিডিওটিতে দেখা যায় ইউটিউবে অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করা একটি বালককে, যে বলছে, স্বপ্ন দেখা ভালো। এই মিমের মাধ্যমে তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে বিজেপি দিবাস্বপ্ন দেখছে।

প্রসঙ্গত, গত নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের ইতিহাসে সেরা ফল করেছিল বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ৭৭টি আসন জিতেছিল। যদিও তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল। এবার সেই পরিসংখ্যান টপকে মমতা বন্দ্যোপাধ্যাকে চ্যালেঞ্জ ছুঁড়তে চাইছে বিজেপি।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit