বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দলে টিকে থাকতে রোহিত ও কোহলিকে শর্ত বেঁধে দিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ার মাঝেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নাকি এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে জাতীয় দলে নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার নির্দেশ দিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে বিজয় হাজারে ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত এরই মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) জানিয়েছেন যে, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। অন্যদিকে, কোহলি এখনো ঘরোয়া এই একদিনের টুর্নামেন্টে নিজের অংশগ্রহণের ব্যাপারে কিছু জানাননি।

বিসিসিআইর এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দুজনকেই জানিয়ে দিয়েছে— যদি তারা ভারতের হয়ে খেলতে চায়, তাহলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তারা দু’জনই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছে, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।’
এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এমন একটি নির্দেশ জারি করেছিল বিসিসিআই। সেই সময় রোহিত ও কোহলি দুজনেই রঞ্জি ট্রফিতে একটি করে ম্যাচ খেলেছিলেন।

পরে তারা ইংল্যান্ড সফরের দল ঘোষণার আগে অবসর ঘোষণা করেন। এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেতে চাইলে, তাদের কাছ থেকে একইভাবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের আশা করা হচ্ছে।

রোহিতের দায়বদ্ধতার স্তর বোঝা যায় এই তথ্য থেকে— তিনি নাকি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন যে প্রয়োজনে তিনি নভেম্বরে শুরু হতে যাওয়া সৈয়দ মুশতাক আলি টি২০ টুর্নামেন্টেও খেলতে পারেন।

বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার কিছুদিন আগেই পুনরায় উল্লেখ করেছিলেন যে, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেছিলেন, ‘এক বা দুই বছর আগে আমরা স্পষ্ট করেছিলাম— যখনই খেলোয়াড়রা ফাঁকা থাকবে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটিই একমাত্র উপায় যাতে তারা নিজেদের ধার ও প্রস্তুতি বজায় রাখতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে সবসময় তা সম্ভব না-ও হতে পারে, কিন্তু যদি সময় পাওয়া যায়, তবে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।’
চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো রোহিত ও কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলে ফিরেছিলেন। সেখানে রোহিত একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে সিরিজসেরা হয়েছিলেন। কোহলি অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে  ব্যর্থ হলেও ডেড রাবারে পরিণত হওয়া শেষ ম্যাচে ৭৪ রানের ইনিংসে কিছুটা নিজের মান রক্ষা করেন।

২০২৫-২৬ মৌসুমের বিজয় হাজারে ট্রফি শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর।

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit