শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বরখাস্তকৃতরা হলেন- মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্তকৃত এব কর্মচারী গত ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন।

সে সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit