বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

তুরস্কে মরিনহোর বিলাসবহুল আবাসনে ক্লাবের গচ্চা সাড়ে ১০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : তুরস্কের স্থানীয় কয়েকটি গণমাধ্যমের তথ্যমতে, কোচের দায়িত্ব পালনকালীন সময়ে ফেনেরবাচেকে ইস্তাম্বুলের ফোর সিজনস হোটেলে মরিনহোর বিলাসবহুল আবাসনের জন্য প্রায় ৩৬.৫ মিলিয়ন তুর্কি লিরা বা আনুমানিক ৭.৫ লাখ ইউরো খরচ করতে হয়েছে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটা ১০ কোটি ৫৫ লাখ টাকারও বেশি। মরিনহো সেখানে এক বছরেরও বেশি সময় ধরে ছিলেন।

২০২৪ সালে ইউরোপীয় গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ফেনেরবাচের দায়িত্ব নেওয়া মরিনহো হোটেলটির সবচেয়ে এক্সক্লুসিভ স্যুইটে থাকতেন, যেখান থেকে বসফরাস প্রণালীর মনোরম দৃশ্য দেখা যেত এবং বিলাসিতার কোনো ঘাটতি ছিল না। তুর্কি সংবাদমাধ্যমে  প্রকাশিত সেই ব্যয়ের তথ্য ক্লাবের ভেতরে বিতর্ক তৈরি করেছে, বিশেষত ২০২৫ এর আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারে বেনফিকার কাছে পরাজয়ের পর তাকে আকস্মিক ক্লাব থেকে বিদায় করার পর।

ইস্তাম্বুলের ক্লাবটিতে কাটানো ১৫ মাসে মরিনহো নিয়মিত শিরোনাম হয়েছিলেন। কখনও ক্লাব কর্তাদের সঙ্গে বিরোধে, কখনও তীর্যক মন্তব্যের কারণে, আর এখন তার আবাসন ব্যয় নিয়েও শোরগোল চলছে। এই বিশাল অঙ্কের হোটেল বিল তো আছেই, তাকে বরখাস্তের সময় দিতে হয়েছে প্রায় ১২ থেকে ১৫ মিলিয়ন ইউরো! সব মিলিয়ে মরিনহোর জন্য ক্লাবটিকে গুণতে হয়েছে বিশাল অঙ্কের মাশুল।

স্বভাবসুলভভাবে মরিনহো এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তুরস্কের অনেকেই মনে করছেন, এই ঘটনা তার সময়কালীন ব্যয়ের প্রকৃত চিত্র তুলে ধরছে। সব মিলিয়ে তুরস্কে  তার থাকা-খাওয়া, বেতন ও ক্ষতিপূরণে মোট ব্যয় ক্লাবের এক শীর্ষ তারকার বার্ষিক বেতনের কাছাকাছি পৌঁছেছে।

তার বিদায়ের সময় ক্লাব আবারও বড় হতাশায় পড়ে, কারণ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা। এতে ক্লাব বোর্ডের প্রতি সমালোচনা আরও বেড়ে যায়, বিশেষত খেলোয়াড়দের বেতন ও কোচের বিলাসবহুল খরচ নিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit