শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আশুলিয়ায় বাসে আগুন; চালক আহত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় আলিফ পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে চালক ঘুমন্ত অবস্থায় ছিলো। আগুন দেখে সে গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে নামার সময়ে আহত হয়।বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময়ে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) আব্দুল হান্নান। এরআগে ভোর পৌণে ৫ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়।

গাড়ীর চালক আব্দুস সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক হেলমেট পরহিত অবস্থায় ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে যখন আমি চিৎকার করি। বাস থেকে লাফ দেওয়ার সময় আমি আমার পায়ের হাটুতে আঘাত পাই।এব্যপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোন খবর পায়নি।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভোরে এই ঘটনা ঘটেছে এবং দুষ্কৃতিকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit