বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বগুড়া-২: আলোচনায় মান্না-স্নিগ্ধ, কে পাচ্ছেন ধানের শীষ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে বিএনপি ৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করলেও পাঁচটি আসন এখনো ফাঁকা রেখেছে। বগুড়া-২ (শিবগঞ্জ) তাদের মধ্যে অন্যতম। এ আসনে কে ধানের শীষের মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়ার সাতটি আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় বগুড়া-২ আসন নিয়ে আলোচনার একপর্যায়ে উঠে আসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম। বৈঠকে উপস্থিত জেলা বিএনপির নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার তারেক রহমানের ওপর ছেড়ে দেন।

দলীয় একাধিক নেতার মতে, আগামী নির্বাচনে সম্ভাব্য জোট গঠনের ক্ষেত্রে বিএনপি বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের জন্য ছেড়ে দিতে পারে। ফলে মাহমুদুর রহমান মান্না ধানের শীষের প্রতীকেই প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন। তবে বিএনপির স্থানীয় নেতাদের একাংশ মনে করছেন, আসনটি শরিক দলের কাছে গেলে তা সংগঠনের জন্য হতাশাজনক হবে এবং প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল অবস্থানে পড়বে বিএনপি।

এদিকে নতুন করে আলোচনায় এসেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে বগুড়া-২ আসনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত রোববার (৯ নভেম্বর) মহাস্থান এলাকা থেকে দলীয় কার্যক্রমে অংশ নিয়ে স্নিগ্ধ বলেন, ঐতিহাসিক শিবগঞ্জের মহাস্থান থেকে বিএনপির সঙ্গে তার পথচলা শুরু হলো।

তিনি শিবগঞ্জের মানুষের সঙ্গে থাকবেন। তাদের জন্য কাজ করবেন। বিএনপির স্থানীয় নেতাদের মতে, স্নিগ্ধের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও তরুণ নেতৃত্বের ভাবমূর্তি তাকে এলাকায় দ্রুত জনপ্রিয় করে তুলছে। ফলে তিনি বগুড়া-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit