বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ সিরিজকে দেখছে দুই দল। ইতোমধ্যে সিরিজের সূচিও প্রকাশ করেছে এসিবি। প্রকাশিত সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ১৯ জানুয়ারি এবং শেষ দুইটি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জানুয়ারি।  

গত কয়েক মাস ধরেই ব্যস্ত সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দলটি এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলবে ক্যারিবীয়রা। অন্যদিকে, আফগানিস্তান মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি ১৯ জানুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি ২১ জানুয়ারি
তৃতীয় টি-টোয়েন্টি ২২ জানুয়ারি

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit