মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। 

যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। 

ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা।

১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা। 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মেসিকে দেখার জন্য মিট অ্যান্ড গ্রিট সেশন রাখা হয়েছে। এ জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। এটা আপাতত ইনভাইট অনলি, অর্থাৎ, আমন্ত্রণ না থাকলে করা যাবে না।

এই প্যাকেজের দাম মাথাপিছু ৯.৯৫ লাখ টাকা + GST। এক্ষেত্রে একজন ফ্যান মেসির সঙ্গে কথা বলতে পারবেন। তুলতে পারবেন ছবি এবং একটি অটোগ্রাফ জার্সি পাবেন। সঙ্গে রয়েছে লাঞ্চ এবং ইভেন্টে আসা সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

ফাদার এ্যান্ড সন এক্সপিরিয়েন্স

এক্ষেত্রে কোনও ব্যক্তি তার এক সন্তানকে নিয়ে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। খরচ হবে ১২.৫০ লাখ টাকা +GST। এক্ষেত্রেও মেসির সঙ্গে কথা বলা, ছবি তোলা এবং দুইজনকেই মেসি সই করা জার্সি দেবেন। সঙ্গে লাঞ্চ এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ রয়েছে।

কোনও পরিবার চাইলে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। পরিবারের চারজন সদস্যের জন্য খরচ হবে ২৫ লাখ টাকা। এক্ষেত্রেও GST আলাদা। সঙ্গে মেসির সঙ্গে কথা, ছবি, চারটে অটোগ্রাফ জার্সি, খাবার এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ।

কর্পোরেট প্যাকেজ

কোনও কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে সংস্থার প্রচার করাতে পারবে। সঙ্গে সংস্থার ১০ জন সাক্ষাৎ করতে পারবেন। খরচ হবে ৯৫ লাখ টাকা। সংস্থা মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচার করতে পারবে। মেসিকে মেমেন্টো দিতে পারবে। বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি, লাঞ্চ ও ছবি আছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit