শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম

অভিমান ভেঙে টেস্ট নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক: গত জুনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে নেতৃত্ব হারানোর পর তিন ফরম্যাটে আলাদা অধিনায়কের জটিলতাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে সেই দায়িত্বে ফিরলেন শান্ত। আগামীকাল (মঙ্গলবার) সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত তার এই প্রত্যাবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

নেতৃত্বে ফেরা প্রসঙ্গে শান্ত বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না। অন্য দুইজন ক্যাপ্টেনের (লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ) সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে (ফেরার) সময়টা সঠিক।’

এই সিরিজেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন (দ্বিতীয় টেস্টে)। সতীর্থের এই অর্জনকে জয় দিয়ে উদযাপন করতে চান তিনি। শান্ত বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে ভীষণ কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করতে পারি।’

 

 

কুইক নিউজ/ মোহন / ১০ নভেম্বর ২০২৫/ বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit