শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত। গত রবিবার ২০২৬ ইং তারিখে সকাল ১০ টায় কাজিহাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মোঃ খাজানুর ইসলামকে আহ্বায়ক করে একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারীতার কারণে এবং ইউনিয়ন পরিষদ থেকে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স ও রিক্সাভ্যানের লাইসেন্স এর লাখ, লাখ টাকা আতœসাৎ ইউপি তহবিল লুটপাট, বনবিভাগ থেকে ৭ লক্ষ টাকার ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আতœসাৎ, ভূয়া ফ্যামেলি কার্ড দিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা আতœসাৎসহ ইউপি সদস্যদের ভাতা ও বিবিধ বিষয়ের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে যথাযথ তদন্তপূর্বক স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত বিধি বিধানের আলোকে ৩ নং কাজিহাল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়াকে অপসারণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক দিনাজপুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিনাজপুর, ১১ জন ইউপি সদস্য/সদস্যা গণ স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৩ শে আগস্ট প্রেরণ করেন। উল্লেখ্য যে, প্যানেল ইউপি চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদকে নিজের সম্পদ মনে করে নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন। কোনো ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কাজ কর্মে পাত্তা দেননি।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ তসলিমুদ্দিন সরকার এর সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য, কিন্তু সে দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম করেছেন, তদন্ত সাপেক্ষে তার অপসারণ ও অনিয়মের বিচারের দাবি করছি। অভিযোগের বাদী মোঃ খাজানুর ইসলাম (সুমন) এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তার বিভিন্ন অপকর্মের তদন্ত চেয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit