সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল ব্যক্তির পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১১ রোহিঙ্গা নিহত, নিখোঁজ অনেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন মারা গেছেন। সোমবার থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। ২৩০ জনকে নিয়ে উপকূল ছেড়ে যাওয়া আরেকটি নৌকারও খোঁজ মিলছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে আরও একটি নৌকা ডুবে গেছে। যেখানে প্রায় ৭০ জন আরোহী ছিলেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এছাড়া মালয়েশিয়া সরকার জানিয়েছে, ২৩০ যাত্রী বহনকারী আরেকটি নৌকার অবস্থানও পাওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ১৩ জনকে তারা জীবিত উদ্ধার করেছে। যাদের বেশিরভাগই রোহিঙ্গা। 

অন্যদিকে, থাই সরকার জানিয়েছে, তারা দুজন শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে।  

এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সমুদ্র সংস্থা জানিয়েছে, জীবিতদের সন্ধানে থাইল্যান্ড ও মালয়েশিয়া উভয় পক্ষই বিমানবাহিনী মোতায়েন করছে।

মিয়ানমারে নিজ দেশে সহিংসতার শিকার হয়ে বেঁচে থাকার আশায়, অবৈধভাবে বিপজ্জনক নৌরুটে অন্যদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার লক্ষ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও এ চোরাই পথে ছুটছেন।  

২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের পর রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit