বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

নেতৃত্বের পালাবাদলের আভাস, কে হবেন ট্রাম্পের উত্তরসূরি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের দায়িত্বের এক বছরও পেরোয়নি। এরমধ্যেই শুরু হয়েছে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকার কে হবেন, সেই আলোচনা।

ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, ২০২৮ সালে হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর টিকিট পাবার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই এগিয়ে রয়েছেন। এমনকি প্রয়োজন হলে তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও।

ঘনিষ্ঠ আরেক সূত্র জানায়, রুবিও স্পষ্টভাবেই জানিয়েছেন ভ্যান্স রাজি হলে রিপাবলিকান দলের মনোনয়ন তারই হবে। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন, ভ্যান্স ও রুবিওর একজন তার উত্তরসূরি হতে পারেন। এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের মধ্যে ৩৫ শতাংশ ভ্যান্সকে ২০২৮ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চান। সেই তুলনায় রুবিওর জনপ্রিয়তা মাত্র ২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই সমর্থন ইঙ্গিত দেয় যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাম্প সমর্থকেরা ভ্যান্সের দিকেই তাকিয়ে আছেন। রুবিও ও ভ্যান্স আগে সিনেট সহকর্মী ছিলেন। প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আইনসহ একাধিক বিল নিয়েও একসঙ্গে কাজ করেছেন।

মার্কিন গণমাধ্যম বলছে, দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন। ভ্যান্স নিজেও এক পডকাস্টে রুবিওকে তার প্রশাসনের সেরা বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন।

কিউএনবি/খোরশেদ/১০ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit