শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

আইপিএলে যে বোলার সবচেয়ে ভুগিয়েছেন আমলাকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলা জানিয়েছেন, তাঁর আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের গতি তারকা জাসপ্রিত বুমরাহ। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে আমলা বুমরাহকে ‘সবচেয়ে দক্ষ অল-ফরম্যাট বোলার’ বলে প্রশংসায় ভাসান।২০১৬ ও ২০১৭, দুই আইপিএল মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন আমলা। মাত্র ১৬ ইনিংসেই ৫৭৭ রান করে নজর কেড়েছিলেন তিনি।

পডকাস্টে আবার আইপিএলে খেলার সুযোগ পেলে কোন দলের হয়ে নামতে চাইবেন, এমন প্রশ্নও করা হয় সাবেক এই প্রোটিয়া ব্যাটারকে। জবাবে আমলা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স। দক্ষিণ আফ্রিকা লিগে কোচ হিসেবে এমআই-এর সাথে কাজ করেছি।ওদের সংগঠন, পরিকল্পনা, লজিস্টিকস, সবই শীর্ষমানের। আর চেন্নাই সুপার কিংসও দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাই মুম্বাই ও চেন্নাই দুটোই আমার পছন্দ।’

১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা আমলা ২০২৩ সালে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন। টেস্টে ৯,২৮২ রান করে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।রয়েছে দেশের ত্রিশতক এবং মোট ২৮টি টেস্ট সেঞ্চুরি আছে তার।

 

 

কুইক নিউজ/মোহন/ ১০ নভেম্বর ২০২৫/দুপুর ১২: ৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit