রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারগুলোতে আবারও সহিংস দাঙ্গার ঘটনা ঘটেছে। এবার একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩১ জন বন্দী মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার বিকালে বন্দর শহর মাচালার ওই কারাগারে ২৭ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে।

একই কারাগারে এর আগে গত রবিবার আলাদা ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল।

দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই  জানিয়েছে, সম্প্রতি নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে বন্দীদের পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। আপাতত ধারণা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই দাঙ্গার সূত্রপাত। প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে।

ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচারকারী চক্রের জন্য কার্যকর কেন্দ্র হয়ে উঠেছে। অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।

ইকুয়েডর কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। অতিরিক্ত বন্দী ও দেশটির দুর্নীতিও এসব বিদ্রোহের পেছনে কাজ করে। গত কয়েক বছরে, দেশের কারাগারে দাঙ্গায় শত শত বন্দী মারা গেছে।

গত সেপ্টেম্বরে, মাচালা কারাগারের ভেতরে দুটি গ্যাংয়ের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়। এর কয়েকদিন পর, ইকুয়েডরের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় শহর এসমেরালডাস কারাগারে দাঙ্গায় আরও ১৭ বন্দী নিহত হয়।

ইকুয়েডরের সরকার এসব সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার বলছে, কারাগারের সহিংসতার জন্য আধিপত্য বিস্তার ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো দায়ী। 

সূত্র: মিন্টরয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit