শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

১১ বছর পর ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিল হামাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : গাজায় হামাসের হাতে প্রায় এক দশক ধরে আটকে থাকা ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোলদিনের দেহাবশেষ ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১৪ সালের যুদ্ধ চলাকালে একটি হামলায় ২৩ বছর বয়সে নিহত হন ওই ইসরায়েলি সেনা। এরপর থেকেই তার মরদেহ গাজায় হামাসের সশস্ত্র শাখার কাছে ছিলো।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময়ের কৌশলগত কর্মকাণ্ডের মাধ্যমে হাদার মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের পর শিগগিরই ইহুদি ধর্মীয় নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে। 

চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস জানান, তারা গোলদিনের দেহ ফেরত দেবে। এর আগে হামাস প্রথম ধাপে ২০ জন জীবিত বন্দী এবং ২৮ জন নিহত বন্দীর মধ্যে ২৪ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার পরিবারের এখন অন্তত তাকে ধর্মীয় রীতি অনুযায়ী বিদায় জানানোর সুযোগ হবে। যারা এখনও ফিরে আসেনি, তাদের সবাইকে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহত সকলের দেহ ফেরত আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত।

হাদার গোলদিনের পরিবার শনিবার এক বিবৃতিতে জানায়, পুরো জাতি অপেক্ষায় ছিলো হাদারকে ফিরিয়ে আনতে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৫,/সকাল ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit