সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার  লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

পেহেলগামের রেশ কাটিয়ে কাশ্মীরে কবে ফিরছে শুটিং?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : পেহেলগামে হামলার পর কাশ্মীরে শুটিং কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি পুরোপুরি, তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ কাশ্মীর। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফের শুরু হতে পারে চলচ্চিত্র শুটিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যেই কাশ্মীরে শুটিং শুরু হবে। তাঁর সঙ্গে রয়েছেন নির্মাতা বিক্রম রাজদান, শাব্বির বক্সওয়ালা ও বিনয় গান্ধী।

একটি সীমান্ত সেনা অনুষ্ঠানে অংশ নিয়ে সুনীল বলেন,’আবারও আমাদের জম্মু ও কাশ্মীর তার হারানো মহিমা ফিরে পাবে। ভবিষ্যতেও শুটিং চলবে। কাশ্মীরের সৌন্দর্য সিনেমার জন্য অপরিসীম।’

‘বর্ডার’ ছবিতে সেনা চরিত্রে অভিনয়ের জন্য এখনও দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে আছেন সুনীল শেট্টি। সেই প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন,’আমাদের বিএসএফ সদস্যরা দেশের সবচেয়ে কঠিন এলাকায় কাজ করেন। তাঁদের প্রতি সম্মান জানানো আমার কর্তব্য। ‘বর্ডার’-এর প্রশংসা এখনও পাই, যা আমার জীবনের সেরা প্রাপ্তি।’

উল্লেখ্য, সুনীল শেট্টিকে সর্বশেষ দেখা গেছে ‘হান্টার ২’ সিনেমায়। তাঁর ছেলে অহান শেট্টিও চলচ্চিত্র জগতে পা রেখেছেন। আসন্ন ‘বর্ডার ২’ সিনেমায় দেখা যাবে অহানকে, যেখানে আরও অভিনয় করবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও মোনা সিং।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit