বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম

ফারাহ খানের পরিচালনায় নতুন অধ্যায় শুরু করেন অমৃতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’–তে অভিনেত্রী অমৃতা রাওয়ের ক্যারিয়ারে নতুন মোড় নেয়। যদিও তার জায়গায় প্রথমে চূড়ান্ত করা হয়েছিল অভিনেত্রী আয়েশা টাকিয়াকে। শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে প্রকল্প থেকে সরে যান আয়েশা। সম্প্রতি নিজের   ভ্লগে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন সিনেমার পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। 

এর আগে ২০০৪ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমেই পরিচালনায় আসেন কোরিওগ্রাফার ফারাহ খান। এ সিনেমায় বলি বাদশাহ শাহরুখ খানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা রাও। ফারাহ খান বলেন, শুরুতে সেই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেত্রী আয়েশা টাকিয়াকে।  শুটিং শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে সব প্রস্তুতি সম্পন্ন, এমনকি দার্জিলিংয়ের লোকেশনও বুকিং দেওয়া হয়েছিল। তখনই জানতে পারি— আয়েশা টাকিয়া সিনেমাটি করতে পারবে না। 

কারণ হিসাবে জানা যায়, আয়েশা টাকিয়া সেই সময় ইমতিয়াজ আলির একটি সিনেমায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন। পরিচালক বলেন, আমি ওকে ফোন করে বলেছিলাম— পোশাক-পরিচ্ছদ কিছুই তৈরি হয়নি। তখন আয়েশা জানায়, ইমতিয়াজের সিনেমার শুটিং চলায় ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়। এদিকে নায়িকা পরিবর্তনে শাহরুখ খানের স্ত্রী ও সিনেমার সহ-প্রযোজক গৌরী খান পরিচালক ফারাহ খানকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে কথা বলতে।
ফারাহ বলেন, গৌরী বলেছিলেন— অমৃতাকে একবার দেখো। প্রথমে ওকে দেখে আমার মনে হয়নি চরিত্রের সঙ্গে মেলে। কারণ ও সাধারণ পোশাকে ছিল। পরে অডিশনে কান্নার দৃশ্যটা করতে দিই। ক্যামেরার সামনে ও একেবারে অন্য মানুষ— দারুণ তীব্রতা ছিল অভিনয়ে। সেই পরীক্ষাতেই সবার মন জয় করে নেন অমৃতা রাও এবং শেষ পর্যন্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমায় জায়গা পান তিনি। এ সিনেমা মুক্তির পর অমৃতার অভিনয় প্রশংসিত হয়, আর ফারাহ খানের পরিচালনাতেও শুরু হয় তার নতুন অধ্যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit