শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকায় ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী বুধবার ( ১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠানে উপস্থিত হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে। এতে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit