রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শার্শায় পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তদের হামলায় একই পরিবারের ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতাঃ- যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলায় একই পরিবারের ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শার্শা উপজেলার লাউতাড়া গ্রামে। রাতেই আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, লাউতাড়া গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে মোঃ জহুরুল ইসলাম(৫৫), জহুরুল সরদারের স্ত্রী সালমা খাতুন(৪৫), মেয়ে রানু খাতুন(২৫), মেয়ে মোছাঃ যুথি(১৮), ছেলে হেলাল (২৮), হেলালের স্ত্রী বৃষ্টি খাতুন(২৩), কদর আলীর ছেলে ইমরান হোসেন (২৭), মৃত সুজায়েত সরদারের ছেলে কদর আলী (৫২), নূর মোহাম্মদ(৬৫) ও মোঃ হোসেন আলী(৫০)। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংক জনক।

স্থানীয় সূত্রে জানাগেছে, লাউতাড়া গ্রামের চাড়ালের বিলে শনিবার সকালে আহত কদর আলীর ছেলে আহত ইমরান হোসেন দেশী মাছ ধরার জন্য বিলের পানিতে ঘুনি পাতে। বিষয়টি জানতে পেরে গ্রামের মৃত মোহাম্বদ আলীর ছেলে স্থানীয় আওয়ামীলীগের ওয়ার্ড নেতা ইউিনুছ আলী ইমরানের ঘুনি ভাংচুর করে। এই ঘটনার জেরে শনিবার রাতে লাউতাড়া মসজিদের পাশে গ্রাম্য শালীস বসে। সেখানে গ্রাম্য মাতব্বর বৃন্দু ইউনুছকে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে বলে।

এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা ইউনুছের স্বজন লাউতাড়া গ্রামের মশিয়ারের ছেলে বাবলু (৩৮), আব্দুল আলিম(২৮),জয়নাল মিস্ত্রি(৫৫), জয়নালের ছেলে শাহীন (২৮), ইদ্রিসের ছেলে ইমামুল হোসেন(২৭),রমজানের ছেলে বায়েজিদ (৩৫), আলমগীর হোসেন(২৫), শুকচাঁনের ছেলে লিটন(৪০), রবিউলের ছেলে রাসেল(২৫), ইফনুছের ছেলে জসিম(২২), আহম্মদ আলীর ছেলে আমিন(৩৫), হযরতের নাতি শরিফুল ইসলাম(৩০) ও ইউনুছ আলী সহ আরও ১০/১২জন লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জোহর আলী ও তার পরিবারের উপর হামলা করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ।

আহত জহুরুল অভিযোগ করে বলেন হামলাকারীরা গত ২০২১ সালে তার ছোট ভাই হাতেম আলীকে পিটিয়ে হত্য করেছিল। এখনও তাদের বিরুদ্ধে হত্যা মামলা চলমান রয়েছে। তারই জের ধরে ঐ হত্যাকারীরা তার ছোট ভাইয়ের মত তাকেও হত্যা করতে চাচ্ছে। এ ঘটনার পর থেকে লাউতাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারো সংঘর্ষ বাধতে পাওে বলে জহুরুলের পরিবার আশংক প্রকাশ করছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit