রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে হীদ জিয়া এক ক্লান্তিকাল সময়ে দেশের হাল ধরেছিল- তৃপ্তি

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা: যশোর ১ আসনের বিএনপি মনোণীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লব না হলে এ দেশের স্বাধীনতা সার্বভৈামত্ব অস্তিত্বহীন হয়ে পড়ত। সে দিনের সিপাহী বিপ্লবের কারনে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের এক ক্লান্তিকাল সময়ে দেশের হাল ধরেছিল। দেশে বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের দূর্ভিক্ষ হঠিয়ে দিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিল। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে বাকশাল মুক্ত করেছিল। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিষ্ট হাসিনা সরকার দানবের মূর্তী ধারন করে মানুষের উপরে জুলুম, নির্যাতন, খুন, গুম, হামলা, মামলা করে চরম ভাবে অত্যাচার করেছিল।

এ জন্য দেশে গনতন্ত্র ফেরাতে এবং একটি গনতান্ত্রিক সরকার গঠনের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে শার্শা উপজেলা তৃনমুল পর্যায় সকল ভোটারের প্রতি আহবান জানান। শুক্রুবার বিকালে শার্শা উপজেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতিয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় উপরোক্ত বক্তব্যদেন। শুক্রুবার বিকালে শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতিয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএপি’র সভাপতি আবুল হাসান জহির। আলোচনা সভায় বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শার্শা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।

আলোচনা সভায় শার্শা উপজেলা ১১টি ইউনিয়নের বিএনপি, যুবদরসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রি তরিকুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করে ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit