বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

রোনালদোর সমালোচনার জবাবে যা বললেন ইউনাইটেড কোচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের শুরুতে ইউরোপ ছাড়ার আগে শেষ সময়ে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরিক টেন হাগের আমলে ব্যাকফুটে চলে যাওয়া সেই ক্লাব এখনও নিজেদের হারিয়ে খুঁজছে। বর্তমান কোচ রুমেন অ্যামোরিমের অধীনে তারা সম্ভাবনাময় হলেও, অবস্থার পরিবর্তন করা ‘মিরাকল’ বলে উল্লেখ করেছিলেন রোনালদো। অ্যামোরিমের কাছ থেকে তারই জবাব এসেছে। 

ইউনাইটেডের এই কোচ বলেছেন, ‘তিনি (রোনালদো) জানেন, তার প্রতিটি কথার বেশ প্রভাব আছে। এখন আমাদের প্রয়োজন ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া। আমরা জানি অতীতে আমাদের অনেক ভুল হয়েছে এবং আমরা তা পরিবর্তনের চেষ্টা করছি। পেছনে তাকানোর দরকার নেই, আমরা এখন কী করছি সেদিকে মনোযোগ দিই এবং সেটাই ভালোভাবে করি। এমনকি নিজেদের কাঠামোতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এটাই সামনে ধরে রাখতে হবে, অতীতে তাকিয়ে লাভ নেই।’

বর্তমানে আল নাসরে খেললেও, ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির খবরাখবর এখনও রাখেন রোনালদো। ইউনাইটেড ১৯৭৩-৭৪ সালের পর প্রথমবার গত মৌসুমে শীর্ষ ১৫–তেও জায়গা পায়নি। প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তাদের অবস্থান অষ্টম। ইউনাইটেডের এমন বিপর্যয়ে হতাশ রোনালদো সাম্প্রতিক সময়ে পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন , ‘আমি হতাশ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব এবং তারা এখনও আমার হৃদয়ে রয়েছে। তাদের (এখন) কোনো কাঠামো নেই। আশা করি বর্তমান এবং ভবিষ্যতে সেটি পরিবর্তন হবে, কারণ ক্লাবের সম্ভাবনা অসাধারণ। তারা এখনও সঠিক পথে নেই।’

dhakapost

এজন্য অবশ্য বর্তমান কোচ অ্যামোরিমকে দায় দেননি সিআরসেভেন। পর্তুগিজ কোচের প্রশংসা করে তিনি বলেন, ‘এসব অবশ্য কেবল কোচ এবং খেলোয়াড়দের কারণে নয়, আমার মতে…তিনি (ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন অ্যামোরিম) তার সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আপনি এর বেশি কী করতে পারেন? মিরাকল অসম্ভব। আমরা পর্তুগালে একটা কথা বলি “মিরাকল ইজ অনলি ইন ফাতিমা” (কথিত আছে– ১৯১৭ পর্তুগালে সূর্যের নাচের মতো ভঙ্গি ও রং বদলাতে দেখা গেছে)।’

২০২৪ সালের নভেম্বরে ইউনাইটেডের প্রধান কোচ পদে দায়িত্ব নেন অ্যামোরিম। এখনও পছন্দের সমন্বয় খুঁজতে তাকে সংগ্রাম করতে হচ্ছে। সেটা স্বীকার করে নিয়েই ইউনাইটেড কোচ বলেন, ‘আপনি হয়তো ভালো আক্রমণ করতে পারেন, কখনও আপনি রক্ষণে কিংবা কখনও অ্যাটাকে ভালো করবেন। বিষয়টি তা নয়, তবে আমরা সর্বশেষ ম্যাচে নিজেদের বক্সেও ধুঁকেছি। তাদেরকে (নটিংহ্যাম ফরেস্ট, ম্যাচটি ২-২ ড্র হয়) আমরা ১৭টি শট নিতে দিয়েছি। এভাবে চলতে পারে না। পরিবর্তন দরকার। আমরাও আক্রমণ করতে পারি, আরও গোল হয়তো করা যায়, তবে ডিফেন্সে আরও ভালো হতে হবে।’

dhakapost

সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য নিজেদের গত মৌসুম থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে ইউনাইটেডের মাঝে। প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর তারা সর্বশেষ ম্যাচে নটিংহ্যামের সঙ্গে ড্র করেছে। অ্যামোরিমের কোচিংয়ে এর আগে কখনও লিগের টানা দুই ম্যাচ জিততে পারেনি দলটি। এবার তারা সেই ব্যাকফুটে অবস্থান বদলেছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit