বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার হিজবুল্লাহর কথিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, অভিযোগ করে যে, গত বছর সম্পাদিত একটি চুক্তি অনুসারে নিরস্ত্রীকরণ করতে অস্বীকৃতি জানিয়েছে এই দলটি। এদিকে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দিনের শুরুতে হামলায় একজন নিহত হওয়ার পর বিকেলের বোমা হামলায় একজন আহত হয়েছেন। 

ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টায়  বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নিতে নির্দেশ জারি করেন। মানচিত্রে আইতা আল-জাবাল, আল-তাইয়িবা এবং তাইর দেব্বা গ্রামের ভবনগুলো দেখানো হয়েছে। যেখান থেকে স্থানীয়দের সরানোর কথা বলা হয়। দক্ষিণের অন্যান্য শহরগুলোর জন্য আরও দুটি আদেশ পরে দেয়া হয়।

আদেশের প্রায় এক ঘন্টা পরে বিমান হামলা শুরু হয়, যার ফলে আকাশে ঘন ধোঁয়া উড়েতে দেখা যায়। এদিকে. লেবাননে ইসরাইলের পূর্ণাঙ্গ বিমান হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ইসরাইলি নেতারা সতর্ক করার পর যে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা জোরদার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
অন্যদিকে, বৃহস্পতিবার হিজবুল্লাহ জানায়, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে প্রতিরোধ করার বৈধ অধিকার তাদের আছে। তারা সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে দক্ষিণে সেনাবাহিনীর প্রচেষ্টায় বাধা দেয়নি এবং গত বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের উপর গুলি চালায়নি।
 
সূত্র: আল জাজিরা, রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/সকাল ৯:৪৯

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit