শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ সালাউদ্দিন ‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’ ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির ট্রাম্পের মুখে শাহবাজ-আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা! প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ কিন্তু আমার পছন্দ নারী রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা ২০২৬ এর রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেখানে লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংগঠনটি জানায়, ইসরাইল দখল ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার তাদের বৈধ অধিকার আছে। তারা লেবাননের সেনাবাহিনীর পাশে থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘আমরা আমাদের দেশ, সেনাবাহিনী ও জনগণের পাশে আছি। আমাদের ওপর অত্যাচার হলে সেটি প্রতিরোধ করা আমাদের বৈধ অধিকার।’
 
ইসরাইল এখনো লেবাননের ওপর হামলা চালাচ্ছে এবং দেশটিকে দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রতিরোধই একমাত্র পথ।
 
গত সপ্তাহে সীমান্ত অতিক্রম করে এক পৌর কর্মচারীকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এ ঘটনার পর লেবাননে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।  দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরাইলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন।
 
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি হামলা বন্ধ হয়নি।
 
তথ্যসূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit