বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ট্রাম্পের মুখে শাহবাজ-আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে আয়োজিত ‘বোর্ড অব পিস’ সম্মেলনে পাকিস্তানের জোরালো উপস্থিতি এবং বৈশ্বিক রাজনীতিতে দেশটির ক্রমবর্ধমান প্রভাবকে জাতীয় গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিশেষ ভাষণে তিনি বলেন, বর্তমান নেতৃত্বের সফল পররাষ্ট্রনীতির কারণেই পাকিস্তান বিশ্বমঞ্চে তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। তিনি উল্লেখ করেন, এক সময় পাকিস্তান কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে থাকলেও এখন দেশটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

তার মতে, বোর্ড অব পিস সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি দিয়ে দেশটির নেতৃত্বের প্রতি জনসম্মুখে সম্মান প্রদর্শন করেছেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারার এই অর্জনকে প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের সমন্বিত টিমওয়ার্ক এবং সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের স্পষ্ট ও সাহসী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আতাউল্লাহ তারার বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘ এবং এসসিও-সহ প্রতিটি আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। 

পাকিস্তান স্পষ্টভাবে মনে করে যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের নিজস্ব ভূমির অধিকার এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠন অপরিহার্য। পাকিস্তানের এই ভূমিকা মুসলিম বিশ্বের ভাবাবেগের সঠিক প্রতিফলন এবং ফিলিস্তিনিদের হৃদয়ের ভাষা হিসেবেই আন্তর্জাতিক মহলে স্বীকৃত হয়েছে। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে তথ্যমন্ত্রী জানান। 

তিনি বলেন, দুই নেতার শারীরিক ভাষা বা ‘বডি ল্যাঙ্গুয়েজ’ পারস্পরিক আস্থা ও উষ্ণতার পরিচয় দিয়েছে। ট্রাম্পের শান্তি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারার বলেন, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে পুরোপুরি সক্ষম। ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: সামা টিভি।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit