শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

স্কুল শিক্ষককে আটকের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদ কে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন করেছে। বৃহ:স্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে ঝাঞ্জাইল-শ্যামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার রাত ৮ ঘটিকার দিকে বড়বাট্রা এলাকার নিজ বাড়ী থেকে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদ কে আটক করে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তিতে ওই শিক্ষককে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে এসে জানতে পারি আমাদের প্রিয় আসাদ স্যার কে মিথ্যা মামলায় এরেস্ট করা হয়েছে। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আমরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছি। স্যারের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্যারকে মুক্তি না দিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। ওই বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ধসঢ়; খান বলেন, ধর্মীয় শিক্ষক আল আসাদ সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় নয়। যদি তাকে রাজনৈতিক কোন মামলায় দিয়ে আটক করা হয় তাহলে তার প্রতি অবিচার করা হবে। স্থানীয় কোন কোন্দলের কারনে তাকে আটক করা হতে পারে। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, এই সময়ে একজন শিক্ষককে অহেতুক আটক এটা কোন ক্রমেই কাম্য নয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তিতে বৃহ:স্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।  

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit