সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার  লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমকে জনসম্মুখে অশালীনভাবে স্পর্শ ও যৌন নিপীড়নের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেইনবম নিজে এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমি পদক্ষেপ না নিলে অন্য মেক্সিকান নারীদের ওপর তার কি প্রভাব হবে? তারা যদি দেশের প্রেসিডেন্টের সঙ্গেই এমনটা করার সাহস দেখাতে পারে, সাধারণ নারীদের সঙ্গে তারা কী করতে পারে?’

জানা গেছে এই ঘটনাটি মঙ্গলবারের এক জনসভার। মুঠোফোনে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের কাছে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন শেইনবম। ঠিক সেই সময় এক ব্যক্তি পেছন থেকে এগিয়ে এসে তার ঘাড়ে চুমু এবং বুকে হাত দেওয়ার চেষ্টা করে। শেইনবাউম সঙ্গে সঙ্গে সরে যান এবং তার নিরাপত্তা দলের এক সদস্য এগিয়ে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শেইনবম বলেন, ‘এটি কেবল আমার নয়, প্রতিটি সাধারণ মেক্সিকান নারীর এমন জঘন্য অভিজ্ঞতা রয়েছে। প্রেসিডেন্ট হওয়ার আগে ছাত্রজীবনেও আমি এমন অভিজ্ঞতার শিকার হয়েছি।’

তিনি জানান, ওই ব্যক্তি ভিড়ের মধ্যে আরও কয়েকজন নারীকে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। তাই একটি বার্তা দিতে আইনি পদক্ষেপ নিতেই হবে।

মেক্সিকোর নারী অধিকার সংগঠন ও নারীবাদী বিশ্লেষকেরা বলছেন, ‘একজন প্রেসিডেন্টকে যৌন নির্যাতন চেষ্টার মধ্য দিয়ে দেশটির সমাজব্যবস্থায় গেঁথে যাওয়া পুরুষতন্ত্রের নগ্নতা প্রকাশ পেয়েছে। এবার এটা বিশ্ববাসীর কাছে প্রমাণিত হলো, পুরুষতান্ত্রিকতায় নাম না জানা এক গুরুত্বহীন ব্যক্তিও কেবল পুরুষ হয়ে জন্ম নেওয়ার কারণে একজন প্রেসিডেন্টকেও হেনস্থা করার দুঃসাহস দেখাতে পারে।’

মেক্সিকোতে পুরুষতান্ত্রিকতার অন্যতম জঘন্যতম রূপ ফেমিসাইড (কেবল নারী হওয়ার কারণে হত্যা) এখনও এক ভয়াবহ সমস্যা। আনুমানিক ৯৮ শতাংশ ফেমিসাইডের অপরাধী সাজার আওতার বাইরে থেকে যায়। নির্বাচনি প্রচারণার সময় নারী নিপীড়ন মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেইনবম। কিন্তু তার প্রশাসনে এ ক্ষেত্রে তেমন উন্নতি দেখা যায়নি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit