বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কাছে আরও এক বন্দির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে তারা। পরে মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। 

তবে, গাজায় হামাসের কাছে এখনো ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়ে গেছে।

মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি হামাস ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির বড় একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে যে, এখনো সব মরদেহ ফেরত না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে হামাস।

তবে হামাসের দাবি, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ঢোকানো যাচ্ছে না। এসব কারণে মরদেহ উদ্ধারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, বুধবার ফেরত দেওয়া ইসরায়েলি বন্দির মরদেহটি গাজা শহরের পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে চার দিন ধরে খোঁজাখুঁজি করে উদ্ধার করেন হামাস যোদ্ধারা।

তিনি বলেন, এই এলাকা কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কাজে একটি মিসরীয় বিশেষজ্ঞ দলও অংশ নেয়।

ওদেহ আরও জানান, ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে যে, সব মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের প্রতিশ্রুতি, বিশেষ করে গাজায় মানবিক সহায়তা অবাধভাবে প্রবেশের অনুমতি বাস্তবায়ন করবে না।

অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির সীমারেখা (হলুদ লাইন) অতিক্রম করে ওই দুই ফিলিস্তিনি ইসরায়েলি অবস্থানের কাছে চলে এসেছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

তথ্যসূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit