মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ (৫ নভেম্বর ২০২৫) জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচি-এর সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে সিনিয়র সচিব বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন আইনগত সংস্কার ও অভিবাসন ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতি বিষয়ে ভাইস-মিনিস্টারকে অবহিত করেন।

সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সহযোগিতা স্মারক (MoC) এবং দুই শতাধিকেরও বেশি P2P সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য ২০৪০ সালের মধ্যে জাপানের যে প্রায় ১ কোটি ১০ লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ ‘জাপান সেল’ প্রতিষ্ঠা করেছে এবং জাপানি প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর সহযোগিতায় জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

সিনিয়র সচিব বাংলাদেশে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) কর্মসূচির অধীনে পাঁচটি ক্ষেত্রে দক্ষতা পরীক্ষা শুরু করায় জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই পরীক্ষার পরিধি খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন শিল্প, এবং বন শিল্পসহ আরও কিছু ক্ষেত্রে সম্প্রসারিত করার অনুরোধ জানান। ভাইস-মিনিস্টার সিনিয়র সচিবের অনুরোধের প্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং বলেন যে, বাংলাদেশে জাপান দূতাবাস ইতোমধ্যে নতুন খাত অন্তর্ভুক্তির বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।

সাক্ষাৎ শেষে সিনিয়র সচিব ভাইস-মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়। পরে, সিনিয়র সচিব জাপানের শীর্ষস্থানীয় জনশক্তি গ্রহণকারী সংস্থা আইএম জাপান অফিস পরিদর্শন করেন এবং সংস্থাটির প্রধান নির্বাহী কানামোরি হিতোশি-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে আইএম জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন যে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে প্রেরিত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনি এবং এসএসডব্লিউ কর্মীর সংখ্যা অন্তত ৩০০ জনে উন্নীত করা হবে। এর আগে, ৪ নভেম্বর সন্ধ্যায় সিনিয়র সচিব টোকিওতে বাংলাদেশের দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit