শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বিজয়ী বক্তব্যে যা বললেন জোহরান মামদানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার বিজয়ী বক্তব্যে তার বিজয়ে মানবতার নতুন দিনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন।

ব্রুকলিনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মামদানি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষকে ধনী ও ক্ষমতাবানরা বোঝাতে চেয়েছে যে ক্ষমতা তাদের হাতে নয়। কিন্তু গত এক বছরে আপনারা প্রমাণ করেছেন, আপনাদের হাতেই সেই ক্ষমতা। আজকের এই জয় অসম্ভবকে সম্ভব করেছে।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক বংশের পতন ঘটিয়েছি। প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে উদ্দেশ করে মামদানি বলেন, আমি তার ব্যক্তিজীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজকের পর তার নাম আর উচ্চারণ করতে চাই না।

নিজের নীতিমালা তুলে ধরে মামদানি বলেন, এই নির্বাচনে জনগণ ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে’ এবং এমন এক শহরের পক্ষে রায় দিয়েছে, যেখানে সবাই বসবাস করতে পারবে।

তিনি নিউইয়র্কের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানান—ইয়েমেনি মুদি দোকান মালিক, সেনেগালিজ ট্যাক্সিচালক, উজবেক নার্স এবং ইথিওপীয় ‘আন্টি’-দের কথা উল্লেখ করে বলেন, এই শহর আপনাদের হাতেই গড়ে উঠেছে। বক্তৃতায় মামদানি আবেগআপ্লুত হয়ে তার বাবা-মা ও স্ত্রী রামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি যা হয়েছি, তা বাবা-মায়ের জন্যই।

তিনি আরও বলেন, এই বিজয় এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবকের, যারা এই প্রচারকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দিয়েছে। আপনাদের কারণেই আমরা আবার এমন এক শহর গড়ব, যেখানে শ্রমজীবী মানুষ বাঁচতে পারবে, ভালোবাসতে পারবে।

শেষে মামদানি বলেন, নিউইয়র্ক, আজ এই মুহূর্তটা গভীরভাবে অনুভব করো। আমরা বহুদিন শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম, পরাজয়ের আশঙ্কায় নিঃশ্বাস আটকে রেখেছিলাম। আজ আমরা আবার মুক্তভাবে শ্বাস নিচ্ছি—এক নবজাগ্রত শহরের বাতাসে।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit